• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • কুষ্টিয়া
  • মিরপুর

ইউএনওকে এমপির সংবর্ধনা ঘিরে কুষ্টিয়ায় আলোচনা-সমালোচনা

কুষ্টিয়া প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২৬, ১৩:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রশাসনিক নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দেন।

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

সমালোচকদের মতে, রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম অনুযায়ী সংসদ সদস্য সংশ্লিষ্ট এলাকার প্রধান জনপ্রতিনিধি ও আইনপ্রণেতা। সাধারণত প্রশাসনিক কর্মকর্তারাই সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান। এ অবস্থায় একজন সংসদ সদস্যের ইউএনওর কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দেওয়া প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, একজন সংসদ সদস্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দেওয়ায় সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব বা অপ্রকাশিত চাপের বার্তা যেতে পারে। এতে প্রশাসনিক নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে অনেকে ঘটনাটিকে ইতিবাচক রাজনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন। তাদের মতে, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় বাড়লে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা সহজ হবে।

এ বিষয়ে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, তিনি সম্প্রতি উপজেলায় যোগদান করেছেন। এলাকার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্য থেকেই সংসদ সদস্য সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা ও উপহার দিয়েছেন। এতে ভবিষ্যতে সমন্বয় করে কাজ করা সহজ হবে বলে তিনি মনে করেন।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এনসিপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি / হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

পাবনায় জামায়াতের বাঁধায় বিএনপির মিছিল পণ্ড, মুখোমুখি দুই পক্ষ

শিগগিরই খুলছে আগ্রাবাদ জাম্বুরী পার্কের আধুনিকায়নকৃত মাঠ: চসিক মেয়র

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে এ ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের মতামত প্রকাশিত হলেও প্রশাসনিক নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় প্রটোকল বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এমএম/

  • সংসদ সদস্য আব্দুল গফুর
  • কুষ্টিয়া-২
  • উপজেলা নির্বাহী কর্মকর্তা
এ সম্পর্কিত আরও খবর
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারা গেছেন
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারা গেছেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।