দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে মমিন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু'জন।
শনিবার (১ আগষ্ট) বিকেল ৫টার উপজেলার রাজিবপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মমিন মিয়া ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
রাজিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃষ্টির সময় মমিন মিয়াসহ তিনজন ধান ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি ছাতার নিচে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে মমিন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। অপর দু'জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তাদের মাঝে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেে পাঠানো হয়েছে। অপরজন আশঙ্কামৃক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কেএম