দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন সেফটিক ট্যাংকের দেয়াল ধসে একজন শ্রমিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুর প্রায় ১টা ২০ মিনিটে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, মাদ্রাসার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ ট্যাংকের এক পাশের দেয়াল ধসে পড়ে। এতে তিনজন শ্রমিক দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও দুজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত ও আহত শ্রমিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
কেএম