দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ইজারাকৃত একটি সরকারি পুকুর থেকে মাছ লুটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইজারাদার শ্রী পূর্ণ চন্দ্র দাস। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
শনিবার (১ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পূর্ণ চন্দ্র দাস বলেন, তিনি প্রায় ২৪ বছর ধরে সরকারি বিধি অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের অধীনে একটি সরকারি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।
তার দাবি, সম্প্রতি পুকুর থেকে মাছ উত্তোলনের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাছ নিয়ে যান। তিনি বাধা দিলেও অভিযুক্তরা তা উপেক্ষা করেন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও তিনি কাঙ্ক্ষিত প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলনে পূর্ণ চন্দ্র দাস ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এমএম/