• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

ঠিকাদার মৃত্যুর দেড় বছরেও হয়নি সড়ক সংস্কার, চরম দুর্ভোগে এলাকাবাসী

ঝালকাঠি প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২৬, ২৩:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের সংস্কারকাজ ঠিকাদারের মৃত্যুর পর দেড় বছর ধরে বন্ধ রয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় দ্রুত কাজ পুনরায় শুরুর দাবিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে সড়কে মানববন্ধন করেন স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহনের চালকরা। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সেওতা–মানপাশা সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এ ছাড়া অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক সময় যানবাহন উল্টে গিয়ে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন।

বক্তারা বলেন, প্রায় দুই বছর আগে সংস্কারকাজ শুরু হলেও দেড় বছর ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত কাজ পুনরায় শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন

রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ পিকআপ চালক আটক

বরিশালে হারানো ২০ মোবাইল ফিরে পেলেন মালিকরা

ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের পাশে তারেক রহমান

এ বিষয়ে নলছিটি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম বলেন, কাজটি ঠিকাদার মো. নাসিম আকন শুরু করেছিলেন। কাজ চলাকালীন তিনি মারা যাওয়ায় প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। দ্রুত কাজ পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেএম

  • ঝালকাঠি
  • সড়ক সংস্কার
  • মানববন্ধন
এ সম্পর্কিত আরও খবর
রাজাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে বাস–মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঝালকাঠিতে বাস–মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের পাশে তারেক রহমান
ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের পাশে তারেক রহমান
ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।