দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের রামুতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মিনি পিকআপ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২ টার দিকে রামু-মরিচ্যা সড়কের উপজেলার সদরের হাজারীকূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।
আটক মোহাম্মদ সোহেল (২৭) রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।
ওসি বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিক থেকে যানবাহন যোগে অস্ত্রের একটি চালান পাচারের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কচ্ছপিয়া এলাকায় একটি অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে নাইক্ষ্যংছড়ি দিক থেকে আসা সন্দেহজনক একটি মিনি পিকআপ সেখানে পৌঁছালে পুলিশ থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ী চালিয়ে পালিয়ে যায়। এতে পুলিশও গাড়ীটির গতিবিধি পক্ষবেক্ষণ শুরু করে। এক পর্যায়ে উপজেলা সদরের হাজারীকূল এলাকায় পুলিশ গাড়ীটি জব্দ করতে সক্ষম হয়। পরে গাড়ীটি তল্লাশীর সময় চালকের সিট সংলগ্ন পাদানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১টি বিদেশী পিস্তাল, ১টি ম্যাগজিন ও ৩টি গুলি পাওয়া যায়। এ সময় গাড়ীটির চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
কেএম