দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাতকইল গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিলের পানি সেচে মাছ ধরেন তারা। পরে মাছ বাড়িতে নিয়ে যাওয়ার পর দুপুরে আবারও মাছ ধরতে বিলে যান। এ সময় আগে থেকে চালু করে রাখা বৈদ্যুতিক মোটরের তারে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। পানিতে নামার সঙ্গে সঙ্গে মাহাবুর হোসেন বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই