দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাছের পুকুরে খাদ্য দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সম্ভপুর ইউনিয়নের বাধগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমল (২৪) সম্ভপুর পূর্বপাড়া গ্রামের বিমলের ছেলে। আহত জুয়েল (৩৭) আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় বসবাস করেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে অমল ও জুয়েল মোটরসাইকেলে করে একটি মাছের পুকুরে খাদ্য দিতে যান। সেখানে পানি উত্তোলনের জন্য স্থাপিত দুটি বৈদ্যুতিক মোটরের একটি বন্ধ থাকায় তারা সেটি পরীক্ষা করতে যান।
এ সময় জুয়েল বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে গেলে অমলের বুকের ওপর বিদ্যুতের তার পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমলকে মৃত ঘোষণা করেন। আহত জুয়েল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত চলছে।
জে আই