• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় দর্জির ৫ বছরের কারাদণ্ড

দেশ টিভি ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৩, ১৮:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে কুপ্রস্তাবের ঘটনায় দায়েরকৃত পার্নোগ্রাফি মামলায় শাহিন চৌধুরী মিঠু (৪০) নামে টেইলার্স ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৪ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আসামি মিঠুর বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মিঠু লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সমসেরাবাদ এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি পেশায় টেইলার্স (দর্জি) ব্যবসায়ী।

আদালত ও এজাহার সূত্র জানায়, ভিকটিম গৃহবধূ (৩১) সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসিন বাজার এলাকার এক ব্যবসায়ীর স্ত্রী। ২০২১ সালের আগস্ট মাস থেকে তার বড় মেয়ে মিঠুর কাছে দর্জির কাজ শিখতেন। এতে মিঠুর তাদের বাড়িতে আসা-যাওয়া ছিল। সেই সুযোগে গৃহবধূর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে কথা বলতেন। এক সময় মিঠু তাকে প্রেমের প্রস্তাব দেন। এরইমধ্যে ভিডিও কলে কথা বলার সময় তিনি গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।

পরে গৃহবধূর বাড়িতে গিয়ে গোপন ছবি ও ভিডিওর কথা বলে মিঠু তাকে কুপ্রস্তাব দিতেন। কক্সবাজার যাওয়ার জন্যও প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ছবি ও ভিডিওগুলো আত্মীয়-স্বজনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে ঘটনাটি গৃহবধূ তার স্বামীসহ স্বজনদের জানান।

সবার সম্মতিতে ঘটনাটি র‌্যাব-১১ টহল টিমকে জানালে ২০২১ সালের ৪ নভেম্বর দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হক মঞ্জিলের সামনে থেকে মিঠুকে আটক করে র‌্যাব। পরে র‌্যাব তাকে সদর মডেল থানায় হস্তান্তর করে। একইদিন গৃহবধূ বাদী হয়ে মিঠুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এদিকে ২০২২ সালের ৩০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী আদালতে মিঠুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় প্রদান করেন।

জেবি

  • লক্ষ্মীপুর
  • মামলা
  • পর্নোগ্রাফি
  • ছবি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।