দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর স্মরণে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পিরোজপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।
তিনি বলেন, দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। সবুজ বিপ্লব ঘটাতে পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা এবং স্কুল-কলেজের সামনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী এ সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচিতে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/