দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে মানবপাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল উদ্বোধন করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলার একটি কক্ষে সেলটির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন কাদের এবং জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মাদারীপুর মানবপাচারপ্রবণ জেলা হওয়ায় অনেক মানুষ পাচারের শিকার হয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই মনিটরিং সেল গঠন করা হয়েছে।
তিনি জানান, সেলটি মানবপাচার-সংক্রান্ত মামলার সার্বিক অগ্রগতি তদারকি করবে। অভিযোগপত্র দাখিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করা এবং মামলা-সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা ও আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
এমএস/