দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত সোহরাব হাওলাদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাড়ির সদস্যরা ভেতরের দরজা বন্ধ করে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোহরাব হাওলাদার অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়, যেখানে তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন। তার দাবি, ওই কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কারা এ হামলা চালিয়েছে তা শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এমএম/