দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদী শহরের দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজিক্যাল ল্যাব এবং একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সিলগালা করেছে। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।
মোবাইল কোর্ট সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আল ফালাহ পিপলস (প্রা.) হাসপাতাল ও সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় হাসপাতালটিতে একাধিক অনিয়ম ধরা পড়ে।
পরিদর্শনে দেখা যায়, হাসপাতালের হালনাগাদ লাইসেন্সসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত ছিল না। এছাড়া প্যাথলজিক্যাল ল্যাব ও অপারেশন থিয়েটারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়নি। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় শর্তও পূরণ করা হয়নি।
এ ছাড়া হাসপাতালে ভ্রূণ পর্যবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা, ডিপ্লোমাধারী নার্স ও দক্ষ ল্যাব টেকনিশিয়ানের ঘাটতি পাওয়া যায়। লেবার রুমে সার্বক্ষণিক দায়িত্বে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ ছিলেন না এবং জরুরি চিকিৎসার জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও ছিল না।
এসব অনিয়মের দায়ে আল ফালাহ পিপলস (প্রা.) হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাসপাতালটির অপারেশন থিয়েটার ও প্যাথলজিক্যাল ল্যাব সিলগালা করে প্রয়োজনীয় মানদণ্ড পূরণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
একই অভিযানে সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবেও বিভিন্ন অনিয়ম পাওয়ায় সেটি সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই