দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর আলমিনা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩) রাত ৮টার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের ছোটচওনা গ্রামের একটি পোলট্রি ফার্মের পাশ থেকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলমিনা ওই গ্রামের আলহাজ মিয়ার মেয়ে। সে মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
পুলিশ ও আলমিনার পরিবার জানায়, রোববার সকাল ৮টার দিকে হঠাৎ আলমিনাকে না পেয়ে তার মা–বাবা খোঁজাখুঁজি শুরু করেন। সারা দিন তারা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেন। বিকেলে আলমিনার খোঁজে মাইকিং করা হয়। কিন্তু কোথাও ওই কিশোরীর সন্ধান পাননি তারা। একপর্যায়ে রাত ৮টার দিকে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একই গ্রামের একটি পোলট্রি ফার্মের পাশে আলমিনার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘ওই কিশোরীর পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
জেবি