দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একের পর এক চারটি যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর।
শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ইসলামপুর বাটার গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সুজন সাহা। তারা ফুপাতো-মামাতো ভাই।
পুলিশ জানায়, নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে এড়াতে সামনে থাকা প্রাইভেটকার, কভারভ্যান ও দুটি মোটরসাইকেল গতি কমায়। এ সময় পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত দুই আরোহীকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক মিনিবাসটি জব্দের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কেএম