• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ

পদ্মা-যমুনায় জলদস্যু আতঙ্ক, নৌযান থামিয়ে চলছে প্রকাশ্য চাঁদাবাজি

প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
আব্দুল আলিম, মানিকগঞ্জ প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২৬, ১৮:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

মানিকগঞ্জের শিবালয়, ঘিওর, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীপথে দিন দিন বেড়েই চলেছে জলদস্যুদের দৌরাত্ম্য। প্রতিদিন শত শত বালুবোঝাই বাল্কহেড ও পণ্যবাহী নৌযান থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই এবং শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে। এতে নদীপথে চলাচলকারী শ্রমিক, চালক ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৫ জুলাই) চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে নদীপথে চলাচলকারী বাল্কহেড ও নৌযান মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে জলদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজি চালিয়ে আসছে। তারা একটি কথিত ইজারার নামে প্রতিটি বাল্কহেড থেকে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালক, হেলপার ও শ্রমিকদের মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই চক্র বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের নিরবতা ও দুর্বল তৎপরতার কারণেই জলদস্যুরা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বলেও তারা দাবি করেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, মানিকগঞ্জের শিবালয়, ঘিওর, দৌলতপুর, হরিরামপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বালু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এই রুটে চলাচলকারী বাল্কহেডগুলোই এখন জলদস্যুদের প্রধান লক্ষ্যবস্তু।

অভিযোগ রয়েছে, প্রতিদিন ৬ থেকে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে করে ১০ থেকে ১২ জনের সশস্ত্র দল নদীতে অবস্থান নেয়। তাদের হাতে থাকে আগ্নেয়াস্ত্র, রামদা, হাসুয়া ও লাঠিসোটা। তারা চলন্ত বাল্কহেড থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের মারধর, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাল্কহেডের শুকানি জানান, পদ্মা-যমুনা নদীপথে প্রবেশ করতেই কয়েকটি স্পিডবোট এসে বাল্কহেড ঘিরে ফেলে। এরপর সশস্ত্র লোকজন জাহাজে উঠে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে স্টাফদের মারধর করা হয় এবং তাদের কাছে থাকা টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসন এসব কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নৌপথে চলাচলকারী শ্রমিক ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।

এ বিষয়ে পাটুরিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, সম্প্রতি এমন অভিযোগের ভিত্তিতে কয়েক দফা অভিযান পরিচালনা করে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের দাবি, প্রশাসন নিয়মিত অভিযানের আশ্বাস দিলেও নদীপথে জলদস্যুতা ও চাঁদাবাজি বন্ধে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মো. মারফত আলী মিজি বলেন, নদী পথে ইজারার নামে যে চাঁদাবাজি হচ্ছে তা অবৈধ। যদি এই চাঁদাবাজি বন্ধ না করা হয় তাহলে কঠিন আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দেন তিনি।

আরও পড়ুন

নেত্রকোনায় ইংরেজি শিক্ষার মানোন্নয়নে এমপির ব্যতিক্রমী উদ্যোগ

ইসলামি আন্দোলন পিরোজপুরের সভাপতি ইয়াহইয়া, মনির সেক্রেটারি

ঢাকা আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ভাইয়ের

সমিতির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টার বলেন, এ বিষয়ে নৌ মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। বর্মান সরকার এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি। এছাড়া চাঁদাবাজির কারনে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে বলেও জানান তিনি।

নৌযান মালিক ও শ্রমিকদের দাবি, পদ্মা-যমুনা নদীপথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে নিয়মিত যৌথ অভিযান, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত না হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বালু ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হবে।

কেএম

  • মানিকগঞ্জ
  • চাঁদাবাজি
  • জলদস্যু
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ভাইয়ের
ঢাকা আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ভাইয়ের
কাভার্ড ভ্যানের ধাক্কায় মানিকগঞ্জে ভ্যানচালক নিহত
কাভার্ড ভ্যানের ধাক্কায় মানিকগঞ্জে ভ্যানচালক নিহত
মানিকগঞ্জ সদর থানায় আগুনে পুড়ে ছাই ওসির কক্ষ
মানিকগঞ্জ সদর থানায় আগুনে পুড়ে ছাই ওসির কক্ষ
মানিকগঞ্জে তিন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ
মানিকগঞ্জে তিন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।