দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছড়ার পাশের একটি গর্তে পড়ে মোহাম্মদ মুসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসা ওই এলাকার বাসিন্দা ওসমান গণি ও শাহনা আক্তার দম্পতির ছেলে।
শিশুটির বাবা ওসমান গণি জানান, ঘটনার সময় তার স্ত্রী নামাজ আদায় করছিলেন। এ সুযোগে পরিবারের অজান্তে মুসা বাড়ি থেকে খেলতে বের হয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।
একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি ছড়ার পাশের গর্তে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ওই এলাকায় শিশুরা নিয়মিত খেলাধুলা করে। ছড়ার পাশের গর্তটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জে আই