দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে একটি ইলেকট্রনিকস ও স্যানিটারি সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘নজরুল ইলেক্ট্রনিক ও স্যানিটারি’ নামের দোকানটিতে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে মাগুরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
দোকানটির মালিক নাহিদ ইসলামের দাবি, অগ্নিকাণ্ডে দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে এবং এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাহিদের বাবা রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাতে মোবাইল ফোনে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
বুধবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
যে আই