দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে ঘুরতে এসে নিখোঁজ হওয়ার একদিন পর কাউসার ইসলাম (২৬) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর হাওরের বগাডুবি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি নিখোঁজ হন।
নিহত কাউসার ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার বড়িপাশা গ্রামের আবদুর রব শিকদারের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের উত্তরা শোরুমে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কাউসারসহ ৫৬ জনের একটি দল ঢাকা থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। তারা ইটনার চৌগাংগা এলাকায় পৌঁছে নৌকায় করে বগাডুবি সেতু এলাকায় যান। দুপুরে সেতু-সংলগ্ন ডুবে থাকা সড়কে কয়েকজন গোসল করতে নামলে তাদের একজন স্রোতে তলিয়ে যেতে শুরু করেন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে কাউসারও পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, কাউসার সাঁতার জানতেন না।
কাউসারের সহকর্মী মিজানুর রহমান বলেন, গোসলের সময় তাদের সহকর্মী সাগর ইসলাম স্রোতে ভেসে যেতে থাকলে তাকে বাঁচাতে কাউসারসহ কয়েকজন এগিয়ে যান। পরে সাগরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সম্ভব হলেও কাউসার নিখোঁজ হন।
বাদলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নঈমুল ইসলাম জানান, মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। বুধবার সকালে আবার অভিযান শুরু হলে দুপুরে বগাডুবি সেতুর নিচ থেকে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যে আই