দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে ১২ ঘণ্টার ব্যবধানে এক ব্যবসায়ী ও এক অটো চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ পৌরশহরের বাবুপুর হাবিবউল্লাহর দোকানের সামনের ব্রিজের ওপর অচেতন থাকা মো. আরমান (৪২) নামে এক অটোচালকের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বাবুপুর হাবিব উল্যার দোকানের সামনের ব্রিজের ওপর স্বজোরে ধাক্কা খেয়ে আরমান অচেতন অবস্থায় পড়ে থাকেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরমান সেনবাগ উপজেলার উত্তর সাহাপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা আরও জানান, হাসপাতালে নেয়ার পর তার ব্যাগ থেকে চার পুটলা মাদক পাওয়া যায়। মাদকসেবী হিসেবে অতিরিক্ত নেশায় অটোরিকশা উল্টিয়ে অচেতন হয়ে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
অপরদিকে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কানকিরহাট দক্ষিণ বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. হোরন মিয়া (৩৭ নামে এক ডেকোরেশন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।
ব্যবসায়ী হোরন মিয়া উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের অলি মিয়ার ছেলে। তিনি কানকিরহাট বাজারে মায়ের দোয়া নামক একটি ডেকোরেশনের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হোরন মিয়া বাড়ি থেকে অভিমান করে বের হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসেন।কিছুক্ষন পর দোকানের মধ্যে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন শোর চিৎকার করলে স্থানীয় ব্যবসায়ী সহ এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ। প্রাথমিকভাবে দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন।
কেএম