দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ কাটার সময় নিচে পড়ে স্বপন মধু (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শুয়াগ্রাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মধু ওই গ্রামের যোগেন্দ্রনাথ মধুর ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একই গ্রামের নান্টু ডাক্তারের বাড়িতে গাছ কাটার কাজ করতে যান স্বপন মধু। সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এমএস/