দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ পৌরসভাধীন ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউজে’ অসামাজিক ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুলাই) বিকেলে পরিচালিত এই অভিযানে ২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং কয়েকটি মামলায় মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায়।
আদালত সূত্র জানায়, সোমবার পৌর এলাকার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অসামাজিক কার্যক্রম চলছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে সরেজমিন উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪’ মোতাবেক একটি মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ‘দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৭ ধারা’ অনুযায়ী অপর একটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি, ‘দণ্ডবিধি-১৮৬০ এর ২৯২/২৯৩/২৯৪ ধারা’ মোতাবেক ৮টি মামলায় মোট এক লাখ ষাট হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এবং একই আইনের ২৯২(ঙ) ধারা মোতাবেক অন্য একটি মামলায় একজনকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক পরিবেশ বজায় রাখতে অনৈতিক ও অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কে