• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

নেত্রকোনায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উবদাখালীর পানি

নেত্রকোনা প্রতিনিধি
  ২১ জুলাই ২০২৬, ০৯:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ, নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রবল স্রোতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের একাংশ ভেঙে গেছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, পুকুর ও বসতবাড়ি। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে উপজেলার প্রধান উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২০ জুলাই) দুপুর একটার দিকে কলমাকান্দা পয়েন্টে উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে নদীর বিপৎসীমা ৬ দশমিক ৭৩ মিটার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত প্রায় দুইটার দিকে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে উপজেলার খারনৈ, নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খারনৈ ইউনিয়ন। গজারমারি, উত্তর রানীগাঁও, নয়াপাড়া, শ্রীপুর, বাগারগাঁও, তেলিগাঁও, বিশ্বনাথপুর, লক্ষ্মীপুর, বিষ্ণুপুর, গৌরীপুর, নলছাপড়া ও ভেলুয়াতলীসহ বিভিন্ন এলাকার সড়ক এবং অনেক বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।

খারনৈ ইউনিয়নের গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রবল স্রোতে বিদ্যালয় ভবনের একাংশ ভেঙে গেছে। শ্রেণিকক্ষে কোমড় সমান পানি জমে আছে। বেঞ্চ, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া বাউসাম, গোবিন্দপুর, বালুচড়া, সেনপাড়া, লক্ষ্মীপুর ও বিষ্ণুপুরসহ অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। এরমধ্যে গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। কয়েকজন শিক্ষককে নৌকায় করে বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীন ইসলাম বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। প্রবল স্রোতে ভবনের একাংশ ভেঙে যাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান বলেন, গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বেশি থাকায় সেখানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। সেগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর হক বলেন, পানির চাপে গজারমারী থেকে খারনৈ ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের শ্রীপুর এলাকায় অন্তত পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া বেশ কিছু ঘরবাড়ি, রাস্তাঘাট ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। পানিতে প্রায় ১৫টি মাছের পুকুরের মাছ ভেসে যাওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ বলেন, খারনৈ ইউনিয়নে এখনো পানি রয়েছে। অন্য ইউনিয়নগুলো থেকে ঢলের পানি নামতে শুরু করেছে। ভারী বৃষ্টি বা নতুন করে পাহাড়ি ঢল না নামলে সন্ধ্যার মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেল ব্রিজ

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

কে

  • নদী
  • ভাঙন
এ সম্পর্কিত আরও খবর
গৌরনদীতে মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড
গৌরনদীতে মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড
লতা নদীতে নিখোঁজ ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
লতা নদীতে নিখোঁজ ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
দুই নদীর ভাঙনে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গ্রাম, অবরুদ্ধ ৪৫ পরিবারের জীবন
দুই নদীর ভাঙনে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গ্রাম, অবরুদ্ধ ৪৫ পরিবারের জীবন
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫টি কচ্ছপ জব্দ, নদীতে অবমুক্ত করল বিজিবি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫টি কচ্ছপ জব্দ, নদীতে অবমুক্ত করল বিজিবি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।