• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

দুই নদীর ভাঙনে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গ্রাম, অবরুদ্ধ ৪৫ পরিবারের জীবন

ঝালকাঠি প্রতিনিধি
  ২১ জুলাই ২০২৬, ১৯:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বিষখালী ও গজালিয়া নদীর অব্যাহত ভাঙনে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দ্বীপে পরিণত হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চিকিৎসা, শিক্ষা, বাজার ও সরকারি সেবাসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে নৌকাই এখন একমাত্র ভরসা। গ্রামটিতে বর্তমানে মাত্র ৪৫টি পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয়দের ভাষ্য, ২০১৬ সালের ভয়াবহ নদীভাঙনের পর ইসলামাবাদের সঙ্গে মূল ভূখণ্ডের স্থল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে ধারাবাহিক ভাঙনে শত শত একর কৃষিজমি, অসংখ্য বসতভিটা, গাছপালা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। সর্বস্ব হারিয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেলেও নিম্নআয়ের বেশ কিছু পরিবার এখনও সেখানে বসবাস করছে।

গ্রামের বাসিন্দা শাহ আলম হাওলাদার বলেন, একসময় তাদের অনেক জমিজমা ছিল। নদী সব কেড়ে নিয়েছে। এখন যে সামান্য জায়গায় বসবাস করছেন, সেটিও যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে—এই আতঙ্ক নিয়েই দিন কাটছে।

রাবেয়া বেগম বলেন, অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে নৌকার ওপর নির্ভর করতে হয়। ঝড়-বৃষ্টির সময় নৌকা চলাচল বন্ধ থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেও চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়রা জানান, বাজার, চিকিৎসা, সরকারি সেবা কিংবা শিশুদের বিদ্যালয়ে পৌঁছাতে প্রতিদিন নৌকা বা ট্রলার ব্যবহার করতে হয়। বর্ষা মৌসুমে উত্তাল নদী ও বৈরী আবহাওয়ায় দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। অনেক সময় জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। পাশাপাশি বিদ্যুৎ, নিরাপদ যোগাযোগ ও দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রেরও ঘাটতি রয়েছে।

যোগাযোগ সংকট ও পরিবার স্থানান্তরের কারণে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় শতাধিক শিক্ষার্থী থাকলেও বর্তমানে সেখানে মাত্র ৪০ জন শিক্ষার্থী রয়েছে।

রানাপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন বলেন, ইসলামাবাদের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙনের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা ও কৃষিজমি হারিয়ে অন্যত্র চলে গেছে। দ্রুত নদীতীর সংরক্ষণের ব্যবস্থা না নিলে অবশিষ্ট গ্রামটুকুও নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ইসলামাবাদ মূল নদীতীরের বাইরে মাঝনদীর একটি দ্বীপসদৃশ এলাকায় অবস্থিত। বর্তমান নীতিমালা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড মূলত নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে। ফলে সেখানে সরাসরি ভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহণে আইনি ও কারিগরি সীমাবদ্ধতা রয়েছে। তবে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় আনা হলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন

ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ বলেন, বিচ্ছিন্ন জনপদের মানুষের দুর্ভোগ প্রশাসনের নজরে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা, মানবিক সহায়তা ও দীর্ঘমেয়াদি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হবে।

স্থানীয়দের দাবি, শুধু ত্রাণ বা সাময়িক সহায়তা নয়, স্থায়ী নদীতীর সংরক্ষণ, নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং পুনর্বাসন নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন। তা না হলে কয়েক বছরের মধ্যেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ইসলামাবাদ গ্রাম।

এমএস/

  • ঝালকাঠি
এ সম্পর্কিত আরও খবর
স্বামীর মৃত্যুর পর দুই সন্তানসহ গৃহবধূকে বাড়িছাড়া করার অভিযোগ
স্বামীর মৃত্যুর পর দুই সন্তানসহ গৃহবধূকে বাড়িছাড়া করার অভিযোগ
ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠিতে এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৯
ঝালকাঠিতে এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৯
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।