দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রায়ত্ত ৪৪টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাট চিনিকলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী আকতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মিজানুর রহমান সোহেল, সহসাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ অন্যরা।
বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্ত শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা এবং দেশের শিল্প খাতের জন্য হুমকি। তারা এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনমুখী করার দাবি জানান।
দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও সমাবেশে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
এমএম/