• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
  ২০ জুলাই ২০২৬, ১৩:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-কৈখালী বিলে একটি মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিদ্যুতের কাটা তার, লোহা কাটার দুটি ব্লেড, একটি সিমবিহীন বাটন মোবাইল ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২০ জুলাই) সকালে মাগুরা-কৈখালী বিলের কেসমত আলীর মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন জানান, সুমন প্রায় চার বছর ধরে তার ব্যবহৃত মাইক্রোবাস চালাতেন। অসুস্থতার কারণে চার দিন আগে তিনি ছুটি নিয়ে বাড়িতে ছিলেন। সোমবার সকালে তিনি খবর পান, সুমনের মরদেহ একটি মৎস্য ঘেরে পড়ে রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টার দিকে মৎস্য ঘেরের মালিক কেসমত আলী ঘেরের টঙের বাতি বন্ধ করতে গিয়ে পানির মধ্যে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা মরদেহটি সুমনের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লোহা কাটার দুটি ব্লেড, একটি সিমবিহীন বাটন মোবাইল, একটি সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্ট লাইনের কাটা তার উদ্ধার করা হয়েছে।

নিহতের বোন রেশমা খাতুন জানান, রোববার রাতে খাবার খাওয়ার পর একটি ফোনকল পেয়ে সুমন বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে গেছেন। ভোরে তার কক্ষ খোলা দেখে তাকে না পেয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে প্রতিবেশীদের কাছ থেকে একটি মৎস্য ঘেরে মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে তারা সুমনের মরদেহ শনাক্ত করেন। তার ব্যবহৃত লুঙ্গি, গামছা ও মোবাইল ফোন ঘটনাস্থলের পাশে পড়ে ছিল বলে পরিবারের দাবি।

নিহতের বাবা আব্দুল হামিদ অভিযোগ করেন, সংঘবদ্ধ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে রেখে যেতে পারে।

ওসি মাসুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ প্রকৌশলীর

কুষ্টিয়ায় তেল সংকটের গুজবে গভীর রাতে পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড় 

বড়পর্দায় ফুটবল উন্মাদনায় মুখর বগুড়া

এমএম/

  • মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা
এ সম্পর্কিত আরও খবর
কালিগঞ্জে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা
কালিগঞ্জে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা
সাতক্ষীরায় নদী দখলকারীদের ৩০২ জনের তালিকা প্রকাশ
সাতক্ষীরায় নদী দখলকারীদের ৩০২ জনের তালিকা প্রকাশ
মেহেরপুরে এতিমখানা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেহেরপুরে এতিমখানা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ভিমরুলীতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
ভিমরুলীতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।