• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর
  • লক্ষ্মীপুর সদর

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ প্রকৌশলীর

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ২০ জুলাই ২০২৬, ১২:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর পৌরসভার একটি সড়ক সংস্কার কাজে খোয়ার পরিবর্তে রাবিশ দিয়ে মেকাডমের ব্যবহার করার অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৯ জুলাই) বিকালে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঠিকাদারকে কাজ বন্ধ রাখা এবং নিয়ম অনুযায়ী খোয়া ব্যবহারের নির্দেশ দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর মাওলানা রেহান উদ্দিন সড়ক ও চৌধুরী বাড়ি কানেক্টিং সড়কে। প্রায় ৭ কোটি ৩৪ লাখ টাকার কাজটি পেয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস মোস্তফা এন্ড সন্স। বিশ্বব্যাংকের অর্থায়নে এ সড়কের কাজ চলমান রয়েছে। কাজটি করাচ্ছেন ফিরোজ উদ্দিন নামে এক ঠিকাদার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেহান উদ্দিন সড়কের পাশে ড্রেন হচ্ছে। কিন্তু চৌধুরী বাড়ি সড়কে ড্রেন হচ্ছে না। সড়ক সংস্কারের চেয়ে ড্রেন সবচেয়ে বেশি জরুরী। কিন্তু পৌর কর্তৃপক্ষ ড্রেন করে দিচ্ছে না। সড়কটি নির্মাণ শেষে দুই পাশের বাসিন্দারা জলবদ্ধতায় আটকা পড়বে। এছাড়া ঠিকাদার সড়কের কাজও নিয়ম অনুযায়ী করছে না। সড়কটি ১২ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও ১০-৯ ফুটে নেমে গেছে। এছাড়া সড়কের সাব বেইজে খোয়া একবারেই কম, বালুর পরিমাণ বেশি। সড়কটির পাশেই পৌর আইন অমান্য করে অনেকেই বাড়িঘর নির্মাণ করেছেন। তারাও রাস্তার জন্য নিরাপত্তা দেওয়াল ভাঙছে না, জমিও দিচ্ছে না। ড্রেন ও রাস্তার জন্য অধিকাংশ মানুষই জমি ছাড়তে রাজি হয়েছে। তবে রাজি হচ্ছে না ঠিকাদারের সম্পর্কীয় এক ব্যক্তি। আর ওই এক ব্যক্তির কারণেই সড়ক প্রশস্ত হচ্ছে না। এছাড়া রেহান উদ্দিন সড়কের পাশে ড্রেন নির্মাণ করা হয়েছে, তাতেও ব্যাপক অনিয়ম করা হয়েছে।

একই সড়কের বাসিন্দা জহিরুল ইসলাম, মাওলানা লোকমান ও মমিনসহ কয়েকজন নারী পুরুষ জানায়, সড়কে দুই পাশ থেকে মাটি টেনে এনে খোয়ার সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুরো সড়কে খোয়ার চেয়ে রাবিশ বেশি। রাস্তা প্রশস্ত হচ্ছে না। শুরু থেকেই পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোন তদারকি ছিল না। এজন্যই ঠিকাদার অনিয়ম করার সুযোগ পেয়েছে। এছাড়া ডিবি রোডেও ঠিকাদার একইভাবে অনিয়ম করে কাজ করেছেন। ড্রেন নির্মাণ কাজেও অনিয়ম করেছেন ঠিকাদার। পৌর কর্তৃপক্ষ তদারকি করলেও ঠিকাদার অনিয়মের সুযোগ পেতো না।

আরও পড়ুন

কুষ্টিয়ায় তেল সংকটের গুজবে গভীর রাতে পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড় 

অভিযোগের বিষয়ে ঠিকাদার ফিরোজ আলম বলেন, ‘সাব বেইজ আগে করেছি। সেখানে খোয়ার পরিমাণ কি তা আমার জানা নেই। কাজে কোন অনিয়ম করা হচ্ছে না। মানুষের বাসাবাড়ি বা দেওয়াল ভাঙা আমাদের কাজ নয়। সড়ক চওড়া করার উদ্দেশ্যে জনগণকে বলেন দেওয়াল ভেঙে দিতে, আমি শ্রমিক দেবো’।

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি সংস্কার করা হচ্ছে। কাজ নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। মৌখিকভাবে একাধিকবার সতর্ক করা হলেও ঠিকাদার কথা শোনেননি। ঘটনাস্থল গিয়ে কাজে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারকে কাজ বন্ধ করে নিম্নমানের খোয়া অপসারণ এবং নির্ধারিত মান অনুযায়ী উপকরণ ব্যবহার করে পুনরায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কে

  • সড়ক
  • অনিয়ম
এ সম্পর্কিত আরও খবর
মানিকগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু
মানিকগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু
মানিকগঞ্জে টায়ার ফেটে খাদে বাস, নিহত ১
মানিকগঞ্জে টায়ার ফেটে খাদে বাস, নিহত ১
কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
একবার অযোগ্য, পরে উপাধ্যক্ষ: ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের নিয়োগে উঠল গুরুতর অভিযোগ
একবার অযোগ্য, পরে উপাধ্যক্ষ: ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের নিয়োগে উঠল গুরুতর অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।