• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

দেশ টিভি ডেস্ক
  ১৯ জুলাই ২০২৬, ২৩:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। তবে ব্রাজিলের জার্সি পরে তাঁর দেওয়া ওই ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় ওসি মনিরুল ইসলাম ভূঁইয়াকে বলতে শোনা যায়, "আজ বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল। এটি অত্যন্ত আনন্দময় ও উত্তেজনাপূর্ণ একটি দিন। আমরা যে দলেরই সমর্থক হই না কেন, সবাই একসঙ্গে খেলা উপভোগ করব। অতিউৎসাহী হয়ে কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করবেন না।"

ভিডিওর শেষাংশে তিনি বলেন, "যারা অতিউৎসাহী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের কঠোর প্রয়োগ করা হবে।"

তবে আইনশৃঙ্খলা রক্ষার বার্তার চেয়ে ভিডিওতে তাঁর পরিহিত ব্রাজিলের জার্সি নিয়েই বেশি আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, দায়িত্বশীল একটি সরকারি পদে থেকে নির্দিষ্ট একটি দলের জার্সি পরে এমন বার্তা দেওয়া কতটা সমীচীন।

রামুর বাসিন্দা মিজানুর রহমান ফেসবুকে মন্তব্য করেন, "স্যার, আপনার অনুরোধের জন্য ধন্যবাদ। কিন্তু ব্রাজিলের জার্সি পরে এই বার্তাটি না দিলেও পারতেন। ব্রাজিল যদি ফাইনালে খেলত, তখনও কি একইভাবে ভিডিও দিতেন?"

এম এ মিজান নামে আরেকজন লিখেছেন, "আপনার কথাগুলো ভালো লেগেছে। কিন্তু আজকের দিনে ব্রাজিলের জার্সি পরে ভিডিও দেবেন, এটা আশা করিনি।"

সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অনেকে মন্তব্য করেছেন, একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে রাজনৈতিক বা খেলাধুলাসহ যেকোনো বিষয়ে নিরপেক্ষতার প্রতিফলন প্রত্যাশা করেন সাধারণ মানুষ। তাই এমন প্রতীকী উপস্থাপন অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম দিতে পারে বলেও মত দেন কেউ কেউ।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, "আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক। তবে আর্জেন্টিনার খেলাও অপছন্দ করি না। আমার উদ্দেশ্য ছিল সবাই যেন উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে—সেই বার্তা দেওয়া। এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।"

আরও পড়ুন

কুষ্টিয়ায় গরু দিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ভোজের আয়োজন

এদিকে বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫–এর ১০.৮ ধারায় বলা হয়েছে, "জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে—এমন কোনো লেখা, অডিও বা ভিডিও প্রকাশ করা যাবে না।"

বিশ্বকাপ ফুটবলের বড় ম্যাচগুলোকে ঘিরে অতীতেও দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, মারামারি ও অপ্রীতিকর ঘটনার নজির রয়েছে। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরই সংযম ও শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে থাকে। তবে এবারের ফাইনালের আগে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার নির্দিষ্ট দলের জার্সি পরে দেওয়া ভিডিওবার্তা নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

কে

  • ককক্সবাজার
এ সম্পর্কিত আরও খবর
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় সমাজসেবা পরিচালক
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় সমাজসেবা পরিচালক
বন্যা কবলিত এলাকায় খাবার-পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
বন্যা কবলিত এলাকায় খাবার-পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
রেজুখালের ভাঙনে প্রতি বর্ষায় ডুবছে রামুর জনপদ, নেই স্থায়ী বেড়িবাঁধ
রেজুখালের ভাঙনে প্রতি বর্ষায় ডুবছে রামুর জনপদ, নেই স্থায়ী বেড়িবাঁধ
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।