• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার
  • রামু

রেজুখালের ভাঙনে প্রতি বর্ষায় ডুবছে রামুর জনপদ, নেই স্থায়ী বেড়িবাঁধ

আবদুর রহমান, কক্সবাজার
  ১১ জুলাই ২০২৬, ১৯:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং, দক্ষিণ গোয়ালিয়াপালং ও টাইংগাকাটা এলাকার মানুষের। রেজুখালের পানি ফুলে-ফেঁপে উঠলেই ভেঙে যায় খালের পাড়, আর লবণাক্ত জোয়ারের পানি ঢুকে পড়ে কৃষিজমি ও বসতবাড়িতে। চোখের সামনে তলিয়ে যায় ধানের ক্ষেত, পানবরজ ও মাছের ঘের। বছরের পর বছর একই দুর্ভোগ চললেও প্রায় ৪ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয়দের দাবি, রেজুখালের ভাঙা অংশ দিয়ে প্রতিটি জোয়ারে লবণাক্ত পানি কৃষিজমি ও বসতবাড়িতে প্রবেশ করছে। এতে ধান, পানবরজ, সুপারি, শাকসবজি ও অন্যান্য ফসলের পাশাপাশি মাছের ঘেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে প্রায় এক হাজার কৃষক সরাসরি ক্ষতির মুখে পড়ছেন। এর প্রভাব পড়ছে কয়েক হাজার মানুষের জীবিকা ও জীবনযাত্রায়।

শুধু কৃষিজমিই নয়, নদীভাঙনের কারণে বিলীনের পথে বহু বছরের পুরোনো বসতভিটাও। স্থানীয়দের ভাষ্য, অন্তত ৩০টি পরিবার বর্তমানে সরাসরি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

কৃষক আব্দুল রশিদ বলেন, "প্রতিবছর একইভাবে ফসল নষ্ট হয়। অনেক কষ্ট করে চাষাবাদ করলেও শেষ পর্যন্ত লাভের বদলে লোকসান গুনতে হয়। একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হলে কৃষকরা স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারবেন।"

৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, তাঁদের প্রায় ২০০ বছরের পুরোনো বসতভিটা একসময় রেজুখাল থেকে প্রায় ৫০০ ফুট দূরে ছিল। কিন্তু বছরের পর বছর ভাঙনের কারণে খালটি এখন বাড়ির একেবারে কাছে চলে এসেছে। ইতোমধ্যে খালগর্ভে বিলীন হয়েছে বহু গাছপালা, কৃষিজমি ও সম্পদ। বর্তমানে অন্তত ২০টি পরিবার সরাসরি ভাঙনের মুখে রয়েছে। নতুন নির্মিত তাঁর বাড়িটিও এখন খালের কিনারায়।

তিনি বলেন, দ্রুত টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষাতেই কয়েকটি বসতভিটা খালগর্ভে বিলীন হয়ে যেতে পারে। সিরাজুল ইসলামের ছেলে মুরশিদুল আলম সোহেল বলেন, তাঁদের পুকুর, অসংখ্য গাছপালা এবং বাড়ির উঠানের বড় একটি অংশ ইতোমধ্যে ভাঙনের কবলে হারিয়ে গেছে। এখন পুরো বসতভিটাই হুমকির মুখে।

স্থানীয় সাবেক ছাত্রদল নেতা মাহাবুব রহমান বলেন, যুগের পর যুগ এই এলাকা অবহেলিত। বর্ষা এলেই মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায়। প্রায় ৪ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের একটি প্রস্তাব ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সরকার দ্রুত বিষয়টি বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষকদলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি করছে। পাশাপাশি খালের পাড়ের একের পর এক বসতবাড়িও ঝুঁকিতে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে দুই থেকে তিন হাজার পরিবারের জীবিকার প্রধান অবলম্বন কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।

ইউপি সদস্য কবির আহমদ বলেন, প্রতিবছর জোয়ারের পানিতে হাজার হাজার মানুষের কৃষিজমির ফসল নষ্ট হয়। কয়েকটি বাড়ি ইতোমধ্যে ভাঙনের মুখে রয়েছে। তাই দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ বলেন, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুত তাঁদের মধ্যে সহায়তা বিতরণ করা হবে।

আরও পড়ুন

১৩ জুলাই ব‌রিশালে আসছেন প্রধানমন্ত্রী, চলছে নানা প্রস্তুতি

মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, তিনি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি সার্বক্ষণিক তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর দাবি, আগামী বর্ষা মৌসুমের আগেই পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করলে কৃষিজমি, বসতবাড়ি ও স্থানীয় অবকাঠামো রক্ষা পাবে। অন্যথায় প্রতি বর্ষায় ফসলহানি, নদীভাঙন ও মানবিক দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

কেএম

  • ককক্সবাজার
  • রেজুখাল
  • বেড়িবাঁধ
  • বন্যা
এ সম্পর্কিত আরও খবর
খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে: প্রতিমন্ত্রী
প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে: প্রতিমন্ত্রী
বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা
বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।