দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরায় গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামের নুরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮) ও চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিপা (৭)। নিহত জান্নাতি ভেলুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।
নিহতের স্বজনরা জানায়, নিপা ভেলুয়ারচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিলো। সকালে দুই বোন বাড়ির পাশে জমিতে জমে থাকা পানিতে গোসল করতে গিয়েছিলো। এসময় সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানিতে নেমে তাদের উদ্ধার করে। পরে তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত জান্নাতির চাঁচা মাহালম বলেন, আমাদের চরাঞ্চলে জমিগুলোতে পানি জমে থাকে, যাকে আমরা চক বলি। সেই চকে তারা গোসলে করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছে। কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার করলেও তাদের বাঁচাতে পারেনি। আমি ভাতিজিকে হারিয়ে ফেললাম।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, বেলা ১১টার দিকে ভেলুয়ারচর থেকে পানিতে ডুবে নিহত দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা করে আমারা তাদের মৃত ঘোষণা করি।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গিয়েছে। তারা আত্বীয় হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে।
কেএম