দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুভর্তি তিনটি চৌকিভ্যান ও একটি মহেন্দ্র মিনি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা কালীস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দরবেশতলা কালীস্থান এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর তা পরিবহনের সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। তিনি উপজেলার গান্ধীগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জিয়াউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় অভিযানে জব্দ করা তিনটি বালুভর্তি চৌকিভ্যান এবং একটি বালুভর্তি মহেন্দ্র মিনি ট্রাকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
এমএম/