দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় দুই দিনব্যাপী ‘আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলার খেলোয়াড়দের পাশাপাশি ভারতের সাতজন দাবাড়ুও অংশ নিয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এ সময় মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়, মাগুরা প্রেসক্লাবের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, মাগুরা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে মাগুরাসহ পার্শ্ববর্তী ১০ জেলার ৪০ জন দাবাড়ু অংশ নিয়েছেন। পাশাপাশি ভারতের সাতজন দাবাড়ুও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে রেটিংধারী দাবাড়ু তৈরি এবং খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন। তাদের ভাষ্য, মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে প্রতিভাবান দাবাড়ুর অভাব নেই। তবে রেটিংভিত্তিক প্রতিযোগিতার সুযোগ সীমিত হওয়ায় নতুন খেলোয়াড় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ‘বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে কাজ করছে। দেশনায়ক তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি চালু করেছেন। প্রতিটি ইউনিয়নে একটি করে ফুটবল মাঠ নির্মাণের নির্দেশনা এসেছে। মাঠ নির্মাণ হলে প্রতিটি ইউনিয়নে ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে সব ধরনের খেলাধুলা পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।’
এমএম/