দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরীতে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রেলওয়ের উদ্ধারকারী দল লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে। এরপর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় এবং একই সঙ্গে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ নগরীর নতুনবাজার এলাকায় পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করে রেললাইন সচল করা হয়। এরপর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
যে আই