• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

‘ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে’

ঝালকাঠি প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৬, ২২:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

ঝালকাঠির সার্বিক উন্নয়নে প্রায় ৮০০ কোটি টাকার পৃথক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিষয়ক বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, এ প্রকল্পের আওতায় জেলার গ্রামগঞ্জে সড়ক, কাঁচা রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে। পাশাপাশি ঝালকাঠিতে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’ নির্মাণ, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স, গাবখান চ্যানেলের সংরক্ষণ এবং সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্নয়ন ও সহায়তা বিতরণ-সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে নতুন পরিবর্তনের সূচনা হয়েছে।

তিনি বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। গত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি হবে না। উন্নয়ন, সুশাসন ও মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আধুনিকায়নের মাধ্যমে মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বেকারত্ব হ্রাস, কৃষির উন্নয়ন এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানুষের জীবন-জীবিকার উন্নয়ন নিশ্চিত করা হবে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণে সরকার কাজ করছে। দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঝালকাঠির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলাকে আরও এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’ নির্মাণ করা হবে, যেখানে বরিশাল বিভাগের ছয় জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে।

তিনি জানান, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে এবং প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত হয়েছে। এটি বাস্তবায়িত হলে তরুণদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে, মাদকাসক্তি কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, অতীতে ঝালকাঠির উন্নয়ন প্রকল্পগুলো পিরোজপুরের সঙ্গে সংযুক্ত থাকায় জেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এবার ঝালকাঠির জন্য পৃথক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গাবখান চ্যানেল সম্পর্কে তিনি বলেন, এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কৃত্রিম নৌপথ। এর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ছাড়া কেওড়া ইউনিয়নের সারেঙ্গল বাজার নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে বাজার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঝালকাঠি সদর হাসপাতালকে দ্রুত ২৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রমও এগিয়ে চলছে।

তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে ঝালকাঠিতে ৩০ হাজার গাছ রোপণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রত্যেক নাগরিককে অন্তত দুটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিচ্ছন্ন ঝালকাঠি’ শুধু একটি স্লোগান নয়, এটি একটি সামাজিক আন্দোলন। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য জেলা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন

‘দেশসেরা’ মাগুরার হুমাইরাকে স্বর্ণপদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

পরিবারের সংবাদ সম্মেলন / নিখোঁজের ৮ মাসেও ঘরে ফেরেনি কিশোরী তৃপ্তি

মাগুরায় শ্রী শ্রী জগন্নাথ দেবর রথযাত্রা উৎসব পালিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, কৃষকদের মধ্যে চারা, বীজ ও কৃষি উপকরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

কেএম

  • ঝালকাঠি
  • জিয়াউদ্দিন হায়দার
  • বিশেষ সহকারী
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের স্মরণসভা
ঝালকাঠিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের স্মরণসভা
ঝালকাঠিতে বাবাকে মারধরের অভিযোগে ছেলে বিরুদ্ধে 
ঝালকাঠিতে বাবাকে মারধরের অভিযোগে ছেলে বিরুদ্ধে 
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বহাল তবিয়তে প্রকৌশলী, ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বহাল তবিয়তে প্রকৌশলী, ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।