দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হেতালবুনিয়া এলাকার সেকান্দার আলী হাওলাদারের ছেলে মো. খলিলুর রহমান, বানাই এলাকার মৃত হাসেম তালুকদারের ছেলে মো. নুরুল ইসলাম তালুকদার এবং জাংগালিয়া এলাকার মো. বসির তালুকদারের ছেলে মো. ইয়াছিন তালুকদার।
পুলিশ জানায়, নুরুল ইসলাম ও খলিলুর রহমান এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে ইয়াছিন তালুকদার আদালতের পরোয়ানাভুক্ত আসামি। আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার তিনজনকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যে আই