দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ, আমিনুল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুবেল, ঝালকাঠি সরকারি ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান।
স্মরণসভায় জেলা, পৌর ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কেএম