দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খ্রীসা, পুলিশ সুপার আবু তারেকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের স্মৃতি অম্লান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএম/