দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের শুমারি শুরু হচ্ছে। সমন্বিত নৌযান ডাটাবেজ তৈরির লক্ষ্যে আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত এ শুমারি পরিচালনা করবে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
রোববার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে নৌযান শুমারি অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় নৌযান-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।
সভায় জানানো হয়, দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযান সম্পর্কে সমন্বিত তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরি করা হবে। এ জন্য নির্ধারিত সময়ে সংশ্লিষ্টদের শুমারি কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া এবং জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. কামাল হোসেন।
সভায় বক্তারা নৌযান শুমারি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এমএম/