দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া মরিয়ম বেগম (৩৬) কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জুয়েল মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে চেকপোস্ট বসানো হয়। পরে ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমের কাছে থাকা দুটি প্যাকেট থেকে ৭ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মরিয়ম বেগম চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে স্থানীয়ভাবে বিক্রি করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএম/