দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু নির্মাণ করা হবে। এখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে। এসব কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
শনিবার (১২ আগস্ট) দুপুরের দিকে প্রকল্প স্থান পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে, যাতে দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন। বাংলাদেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধু স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা করব। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এইউ