দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার দুই ছেলে। বৃহস্পতিবার (১০ আগস্ট) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী রজব আলী (৮০) নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (১২ আগস্ট) নাগেশ্বরী থানায় নিজের অভিযোগে রজব উল্লেখ করেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামকে জমি লিখে না দেওয়ার কারণে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
জানা গেছে, আনোয়ার ও রফিকুল মিলে বাবা রজব আলীকে মেরে বাড়ি থেকে বের করে দেন। পরে বৃদ্ধ রজব আলী কোনো উপায় না পেয়ে নাগেশ্বরী থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে নিঃসন্দেহে বৃদ্ধের ছেলেরা জঘন্য কাজ করেছে। তাদের সঠিক বিচার হওয়া উচিত।
এইউ