• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

ভারি বর্ষণে কক্সবাজারের ৩৫ ইউনিয়ন প্লাবিত, সতর্ক জেলা প্রশাসন

আব্দুর রহমান (কক্সবাজার)
  ১০ জুলাই ২০২৬, ১২:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারি বর্ষণে কক্সবাজারের ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাহাড়ধস ও ঢলের পানিতে ডুবে জেলায় ইতোমধ্যে রোহিঙ্গাসহ ২৬ জনের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে জোয়ারের প্রভাবে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় কয়েকটি গ্রামেও পানি প্রবেশ করেছে।

বন্যা পরিস্থিতির কারণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চার দিন ধরে রেললাইনের ওপর পানি থাকায় কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। একই সময়ে কক্সবাজার-মহেশখালী নৌপথও বন্ধ রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের চেইন্দা এলাকায় পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যায়। চকরিয়া ও মাতামুহুরী উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোও পানিতে ডুবে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। পেকুয়া উপজেলার প্রায় সব সড়কও পানির নিচে রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জেলার ৬৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে। পাহাড়ের পাদদেশ, ঢালু এলাকা ও বন্যাকবলিত নিম্নাঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে। অতিরিক্ত শুকনো খাবারের চাহিদাও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে কন্ট্রোল রুমের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং সব উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।’

আরও পড়ুন

সাজেক থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া ৫০০ পর্যটক

যশোরে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে যুবক গ্রেপ্তার

অন্ধকারে সেন্টমার্টিন, ল্যাম্পের আলোয় কাটছে রাত

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমএম/

  • অতিবৃষ্টি-বন্যা
  • কক্সবাজার
  • পাহাড়ী ঢল
এ সম্পর্কিত আরও খবর
গ্যাস নিয়ে বড় সুখবর দিল পেট্রোবাংলা
গ্যাস নিয়ে বড় সুখবর দিল পেট্রোবাংলা
কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি আশেক উল্লাহ, সম্পাদক আবদুর রহমান
কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি আশেক উল্লাহ, সম্পাদক আবদুর রহমান
কক্সবাজারে বজ্রপাতে জেলের মৃত্যু 
কক্সবাজারে বজ্রপাতে জেলের মৃত্যু 
৪ দিন গ্যাসের চাপ কম থাকবে
৪ দিন গ্যাসের চাপ কম থাকবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X