• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ফেনী

তালাবদ্ধ ঘর খুলে মেয়ের অর্ধগলিত মরদেহ দেখলেন মা

দেশ টিভি ডেস্ক
  ১২ আগস্ট ২০২৩, ১৫:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ফেনীতে ভাড়াঘর থেকে রোজিনা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে (রাত ২টা) ফেনী শহরের (ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড) একাডেমী এলাকার সরকার ভবন থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী।

নিহত রোজিনা আক্তার ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের লস্কর হাট গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। বেলাল হোসেন নিহত রোজির দ্বিতীয় স্বামী। বেলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

নিহত রোজিনার মা রানি বেগম বলেন, রোজিনার স্বামী বেলাল বুধবার সকালে তাকে ফোন করে মেয়ে রোজিনার খবর নিতে ঘরে যেতে বলে। রোজিনা প্রচুর ঘুমের ওষুধ খেয়েছে বলেও শাশুড়িকে জানায়। এসময় তিনি ওই বাসায় যেতে অপারগতা প্রকাশ করে।

রানি বেগম আরও বলেন, মুঠোফোনে মেয়ের কোন খবর না পেয়ে শুক্রবার রাতে রোজিনার ভাড়া ঘরে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। পরে নাতনির কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঘরের দরজা খুললে রোজিনার অর্ধগলিত মরদেহ দেখতে পায়।

রোজিনার বোন সখি আক্তার বলেন, আপা প্রেম করে ৫/৬ মাস আগে বেলালের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো। তিন সন্তানের জননী রোজিনার লাশের মুখে রক্তের দাখ দেখা যায়।

আপাকে হত্যা করে স্বামী বেলাল পালিয়ে যায় বলে দাবি করেছেন বোন ও মা। ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবদীন লিটন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে যান। পরে তিনি পুলিশকে বিষয়টি অবগত করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী বেলালকে আটকের জন্য রাতে তার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। রোজিনার স্বামী বেলালকে আটক করতে পারলে ঘটনার রহস্য উদঘাটন করা যাবে। থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

জেবি

  • ফেনী
  • ভাড়া
  • মরদেহ
  • একাডেমি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।