দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল কাদির (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদির নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের উত্তর গণপদ্দী গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে প্রাক্তন আলেয়া সিনেমা হলের কর্মচারী এবং স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, হলপট্টি মোড়ে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ঢাকা-গামী একটি বাসের চালক ও কয়েকজন সিএনজি চালকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বাসচালক গাড়ি থেকে নেমে গেলে হেলপার বাসটির নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কাদির একজন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন। ফেরার পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাস ও সিএনজিচালকদের মধ্যে যাত্রী তোলা নিয়ে বিরোধের কথাও শোনা গেছে। বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী ও মেয়ে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তারা ফিরে এলে ময়নাতদন্তের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, হলপট্টি মোড় এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এমএম/