দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক নারী কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে লাইচ বেগম (৪৫) নামে ওই কয়েদিকে নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাইচ বেগম নড়াইলের লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের বাসিন্দা এবং বাহার উদ্দিন মোল্যার স্ত্রী। কারা নথিতে তার কয়েদি নম্বর ৭১৯০/এ।
নড়াইল জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম বলেন, লাইচ বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে কারাগারের উদ্যোগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছিলেন।
তিনি বলেন, রোববার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৪ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের মুসা খন্দকার নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৪ মে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) বিচারক এলিনা আক্তার ওই মামলায় লাইচ বেগম, তার দেবর আকরাম মোল্যা এবং জাফর খন্দকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জে আই