দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা জেলা কারাগারে থাকা নূর আলম মুন্সি (৫০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূর আলম মাগুরা শহরের ভিটাসাইর এলাকার মৃত মুন্সি সব্দার হোসেনের ছেলে। ২০১৯ সালের একটি মাদক মামলায় (জিআর ১৯১৯/১৯, মামলা নং ৩৫১/১৯) তার এক বছর দুই মাসের কারাদণ্ড হয়। গত ৮ সেপ্টেম্বর থেকে তিনি মাগুরা জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।
কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, ১৩ সেপ্টেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূর আলম। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নূর আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
তবে নূর আলমের মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করেছে তার পরিবার। তার ভাই মঞ্জুরুল আলমের দাবি, কারাগারে নেওয়ার সময় নূর আলম সুস্থ ও স্বাভাবিক ছিলেন। অসুস্থ হওয়ার পরও বিষয়টি তাদের জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মঞ্জুরুল বলেন, ৮ সেপ্টেম্বর আমার ভাইকে সুস্থ অবস্থায় কারাগারে নেওয়া হয়। ১৩ সেপ্টেম্বর অসুস্থ হওয়ার পরও কারা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর খবর দেওয়া হয়।
কারাগারে যাওয়ার কয়েক দিনের মধ্যে নূর আলমের মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।
বর্তমানে নূর আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
যে আই