দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে শহরের বড় বাজার এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ, ডাক্তার কামরুল ইসলাম দর্পন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কেএম