• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর
  • শ্রীপুর

রেললাইনের পাত চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক ৫

দেশ টিভি ডেস্ক
  ১১ আগস্ট ২০২৩, ২০:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাত চুরির সময় স্থানীয় জেলেদের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন পাঁচ ব্যক্তি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১১ আগস্ট) ভোরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে মোস্তাক (২২), একই ইউনিয়নের বিলাল হোসেনের ছেলে সাহেদ (১৯), গাজীপুর মহানগরীর হানিফ মিয়ার ছেলে হৃদয় (১৯), নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া (২৮) ও বিল্লাল হোসেনের ছেলে সুজন মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে রাখা পাত একটি পিকআপ ভ্যানে তোলার সময় মৎস্য খামারে মাছ শিকার করা জেলেরা তা দেখে ফেলেন। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে রেললাইনের পাত ও পিকআপসহ পাঁচজনকে আটক করে হাত-পা বেঁধে গণধোলাই দিয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, ‘আমি সকালে মসজিদে আজান দিতে এসে দেখি রেললাইনের পাশে পুঁতে রাখা লোহার পাতগুলো ওরা ওঠাচ্ছে। এ সময় আমি রেললাইনের পাশের একটি মৎস্য খামারে থাকা কয়েকজন জেলেকে ডেকে আনি। এরপর ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে ওরা রেলওয়ের কর্মচারী বলে দাবি করে। এ সময় আমার সন্দেহ হয়। এরপর আমাদের ডাকে অনেক লোক জড়ো হয়।’

স্থানীয় আরেক বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘আমরা মৎস্য খামারে মাছ শিকার করছিলাম। হঠাৎ করে লোহার একটি বিকট শব্দ শুনতে পাই। এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা তোতা মিয়া আমাদের ডাক দেন। আমরা খামার থেকে ওপরে উঠে দেখি রেললাইনের পাশে পুঁতে রাখা লোহার পাত ওরা উঠিয়ে একটি পিকআপ গাড়িতে তুলছে। এ সময় ওরা নিজেদের রেলওয়ের কর্মচারী বলে দাবি করে। সন্দেহ হলে আশপাশের আরও লোকজনকে ডাকাডাকি করে জড়ো করলে ওরা গাড়িভর্তি রেললাইনের পাত ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে হাত-পা বেঁধে গণধোলাই দেয়। তাদের সঙ্গে থাকা একজন পালিয়ে গেছে। পরবর্তীতে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।’

পরে ঘটনাস্থলে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মারুফ মোক্তার। তখন আটক ব্যক্তিরা তার কাছে ক্ষমা চেয়ে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত বলতে পারব। রেললাইনের পাশে মাটিতে পুঁতে রাখা পাঁচটি লম্বা পাত ওরা গাড়িতে ভর্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের আটক করেন বলে শুনেছি।’

জেবি

  • গাজীপুর
  • শ্রীপুর
  • রেললাইন
  • পাত
  • চুরি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার নিয়াজ উদ্দিন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার নিয়াজ উদ্দিন
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।