দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও এর উপসর্গে হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।
রোববার (২৮ জুন) সকালে হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স সাত মাস। তার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু।
এমএম