দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখা।
শনিবার (২৭ জুন) দুপুরে লঞ্চঘাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের জেলা শাখার সদস্য সচিবের সঞ্চালনায় এবং আহ্বায়ক পরিমল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এমএম/